ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু করল মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড সেবার ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় ভারতের হায়দ্রাবাদে দেশের বৃহত্তম ডেটা সেন্টার চালু করেছে মাইক্রোসফট। নতুন এ কেন্দ্রটির প্রাথমিক গ্রাহকদের মধ্যে রয়েছে আদানি গ্রুপ ও এইচডিএফসি ব্যাংক।‘ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল’ নামে চালু হওয়া এই কেন্দ্রের মাধ্যমে ভারতে মাইক্রোসফটের ক্লাউড অঞ্চলের সংখ্যা বেড়ে চারটিতে পৌঁছেছে। এর আগে পুনে, চেন্নাই ও মুম্বাইয়ে কোম্পানিটির ক্লাউড অবকাঠামো চালু ছিল। নতুন সংযোজনের ফলে দেশটিতে ক্লাউড সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।মাইক্রোসফট জানিয়েছে, ভারতের প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দেশটিতে তাদের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর আয় গত দুই বছরে ধারাবাহিকভাবে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।[BANGVIEWS-POST:3264]বর্তমানে মাইক্রোসফট ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্লাউড সেবা সম্প্রসারণ করছে। পাশাপাশি দেশটির টেলিকম প্রতিষ্ঠান জিওর সঙ্গে যৌথভাবে আরও দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে।মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক বলেন, এআইভিত্তিক সেবা কার্যকরভাবে পরিচালনার জন্য নির্ভরযোগ্য ডেটা অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, নতুন এই ডেটা সেন্টার ব্যবহারকারীদের কাছাকাছি থেকে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। ভারতে এআইভিত্তিক প্রযুক্তির বাজার সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজনও দেশটিতে নতুন ডেটা সেন্টার স্থাপনে বিনিয়োগ বাড়াচ্ছে। তবে এসব প্রকল্প নিয়ে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, কিছু প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ ও বন্যপ্রাণীর ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। যদিও ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু করল মাইক্রোসফট