ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালাহকে ঘিরে ইস্তাম্বুলে উচ্ছ্বসিত অভ্যর্থনা

সালাহকে ঘিরে ইস্তাম্বুলে উচ্ছ্বসিত অভ্যর্থনা
ছবি: সংগৃহীত
ফলো করুন

মিশরের তারকা ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে দলে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে তিনি বুধবার ইস্তাম্বুলে পৌঁছালে বিমানবন্দরে বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান।

তুর্কি ক্লাবটির প্রকাশিত ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, ক্লাবের জার্সি পরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন সালাহ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন।

ইস্তাম্বুলে পৌঁছানোর পর তিনি প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ট্রাবজোন শহরে গিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও পরিচিতি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্রাবজোনস্পোরের চেয়ারম্যান এরতুগরুল দোগান জানান, ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। স্থানীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিচ্ছেন সালাহ।

বিশ্লেষকদের মতে, তুর্কি সুপার লিগের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দলবদল এটি। ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা জেতা ট্রাবজোনস্পোর ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উচ্চপ্রোফাইল দলবদল সম্পন্ন করেছে।

ট্যাগ : মোহাম্মদ সালাহ ট্রাবজোনস্পোর তুর্কি সুপার লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি

‘তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হইতো’

রবিউল ইসলাম নয়ন
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


সালাহকে ঘিরে ইস্তাম্বুলে উচ্ছ্বসিত অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মিশরের তারকা ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে দলে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে তিনি বুধবার ইস্তাম্বুলে পৌঁছালে বিমানবন্দরে বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান।

তুর্কি ক্লাবটির প্রকাশিত ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, ক্লাবের জার্সি পরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন সালাহ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন।

ইস্তাম্বুলে পৌঁছানোর পর তিনি প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ট্রাবজোন শহরে গিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও পরিচিতি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্রাবজোনস্পোরের চেয়ারম্যান এরতুগরুল দোগান জানান, ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। স্থানীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিচ্ছেন সালাহ।

বিশ্লেষকদের মতে, তুর্কি সুপার লিগের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দলবদল এটি। ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা জেতা ট্রাবজোনস্পোর ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উচ্চপ্রোফাইল দলবদল সম্পন্ন করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ