মিশরের তারকা ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে দলে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে তিনি বুধবার ইস্তাম্বুলে পৌঁছালে বিমানবন্দরে বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান।তুর্কি ক্লাবটির প্রকাশিত ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, ক্লাবের জার্সি পরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন সালাহ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন।ইস্তাম্বুলে পৌঁছানোর পর তিনি প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ট্রাবজোন শহরে গিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও পরিচিতি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।[BANGVIEWS-POST:3242]ট্রাবজোনস্পোরের চেয়ারম্যান এরতুগরুল দোগান জানান, ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। স্থানীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিচ্ছেন সালাহ।বিশ্লেষকদের মতে, তুর্কি সুপার লিগের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দলবদল এটি। ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা জেতা ট্রাবজোনস্পোর ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উচ্চপ্রোফাইল দলবদল সম্পন্ন করেছে।