ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজধানী রাঁচিতে কয়েকদিন ধরে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় প্রশ্নফাঁসসহ ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষায় সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) অথবা রাজ্যের বাইরের কোনো অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনের প্রেক্ষাপটে নির্ধারিত জেপিএসসি প্রধান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, প্রশ্নফাঁসের ঘটনা একটি জাতীয় সমস্যা এবং তার সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি জানান, তদন্তকারী সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে তার সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন।

ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন বাড়ছে। ঝাড়খণ্ডের চলমান আন্দোলনও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : প্রশ্নফাঁস ঝাড়খণ্ড জেএসএসসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ঐতিহাসিক জয়, ইতিহাস গড়লেন যারা

'জিহাদি' ট্যাগ দিয়েছিলেন ট্রাম্প, সেই এল-সাঈদ এখন মিশিগানের প্রথম মুসলিম সিনেটর

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

কথা

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি

‘তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হইতো’

রবিউল ইসলাম নয়ন
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার৪
  • ০৪ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪৩ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজধানী রাঁচিতে কয়েকদিন ধরে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় প্রশ্নফাঁসসহ ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষায় সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) অথবা রাজ্যের বাইরের কোনো অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনের প্রেক্ষাপটে নির্ধারিত জেপিএসসি প্রধান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, প্রশ্নফাঁসের ঘটনা একটি জাতীয় সমস্যা এবং তার সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি জানান, তদন্তকারী সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে তার সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন।

ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন বাড়ছে। ঝাড়খণ্ডের চলমান আন্দোলনও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ