ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ।সোমবার (১০ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগের সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী রাঁচিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন।আন্দোলনকারীরা জেএসএসসি (JSSC) ও জেপিএসসি (JPSC) পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন। তারা ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে করে রাঁচিতে পৌঁছান।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ব্যারিকেড স্থাপন করে। পরে শিক্ষার্থীদের মিছিল ঠেকাতে জলকামান ব্যবহার করা হয় এবং কয়েকজনের ওপর লাঠিচার্জ করা হয়।[BANGVIEWS-POST:3500]এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছিলেন, লাঠিচার্জ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়।শিক্ষার্থী নেতারা জানান, জেএসএসসি ও জেপিএসসি পরীক্ষার অনিয়ম নিয়ে তাদের আন্দোলন ১৬ দিন ধরে চলছে। তাদের অভিযোগ, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা তাদের দাবি পূরণের জন্য যথেষ্ট নয়।অন্যদিকে ঝাড়খণ্ড সরকার জানিয়েছে, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে সিআইডি তলব করার পর জেপিএসসির তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। সূত্র: এনডিটিভি