ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য'

মীর শাহে আলম

'চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য'
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আগস্ট মাসের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ এবং নির্বাচন কমিশন যৌথ বৈঠকের মাধ্যমে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য অনেক নগরের তুলনায় সিলেট পরিচ্ছন্নতা রক্ষায় ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে খাল খনন কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্থানীয় সরকার নির্বাচন সিলেট সিটি করপোরেশন মীর শাহে আলম

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

'চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য'

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আগস্ট মাসের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ এবং নির্বাচন কমিশন যৌথ বৈঠকের মাধ্যমে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য অনেক নগরের তুলনায় সিলেট পরিচ্ছন্নতা রক্ষায় ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে খাল খনন কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ