ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ আগস্টের সেই যাত্রা, শেখ হাসিনাকে ঘিরে নতুন প্রশ্ন

৫ আগস্টের সেই যাত্রা, শেখ হাসিনাকে ঘিরে নতুন প্রশ্ন
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দেশত্যাগের ঘটনা নিয়ে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে সামরিক বিমানে তাদের তুলে দেওয়ার পর তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী কেন শেষ মুহূর্তে সেই বিমানে ওঠেননি, তা নিয়ে আলোচনা রয়েছে।

যুগান্তরের এক প্রতিবেদনে সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে পাঠানোর পরও তারিক আহমেদ সিদ্দিকী দেশে থেকে যান এবং পরে ভিন্ন পথে দেশত্যাগ করেন। তবে এ বিষয়ে কোনো সরকারি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৫ আগস্ট দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনাকে দ্রুত গণভবন ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ও শেখ রেহানাকে কুর্মিটোলা এয়ার বেইজে নেওয়া হয়।

সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো-পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল ৩টার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ার বেইজে অবতরণ করে।

এরপর শেখ হাসিনা বিমানবাহিনীর একটি সি-১৩০ জুলিয়েট সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হন। ওই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যুগান্তরের প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারতের দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল এবং প্রচলিত রুটের পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করা হয়েছিল। তবে এসব তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশত্যাগের পর সংশ্লিষ্ট কয়েকজন সামরিক কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আসে। এয়ার কমোডর আব্বাসকে প্রশিক্ষণ কোর্সে পাঠানো হয় এবং পরে তিনি বিমানবাহিনী সদর দপ্তরের একটি দায়িত্বে যোগ দেন বলে উল্লেখ করা হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ার বেইজে প্রশাসনিক দায়িত্বে রয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। একইভাবে সি-১৩০ বিমানের পাইলট এয়ার কমোডর শামীম রেজা ও কো-পাইলট উইং কমান্ডার মাহফুজের বর্তমান দায়িত্ব নিয়েও তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়াটি কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং তারিক আহমেদ সিদ্দিকীর বিমানে না ওঠার কারণ নিয়ে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

ট্যাগ : শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর জুলাই স্মৃতিস্তম্ভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


৫ আগস্টের সেই যাত্রা, শেখ হাসিনাকে ঘিরে নতুন প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দেশত্যাগের ঘটনা নিয়ে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে সামরিক বিমানে তাদের তুলে দেওয়ার পর তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী কেন শেষ মুহূর্তে সেই বিমানে ওঠেননি, তা নিয়ে আলোচনা রয়েছে।

যুগান্তরের এক প্রতিবেদনে সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে পাঠানোর পরও তারিক আহমেদ সিদ্দিকী দেশে থেকে যান এবং পরে ভিন্ন পথে দেশত্যাগ করেন। তবে এ বিষয়ে কোনো সরকারি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৫ আগস্ট দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনাকে দ্রুত গণভবন ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ও শেখ রেহানাকে কুর্মিটোলা এয়ার বেইজে নেওয়া হয়।

সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো-পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল ৩টার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ার বেইজে অবতরণ করে।

এরপর শেখ হাসিনা বিমানবাহিনীর একটি সি-১৩০ জুলিয়েট সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হন। ওই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যুগান্তরের প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারতের দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল এবং প্রচলিত রুটের পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করা হয়েছিল। তবে এসব তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশত্যাগের পর সংশ্লিষ্ট কয়েকজন সামরিক কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আসে। এয়ার কমোডর আব্বাসকে প্রশিক্ষণ কোর্সে পাঠানো হয় এবং পরে তিনি বিমানবাহিনী সদর দপ্তরের একটি দায়িত্বে যোগ দেন বলে উল্লেখ করা হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ার বেইজে প্রশাসনিক দায়িত্বে রয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। একইভাবে সি-১৩০ বিমানের পাইলট এয়ার কমোডর শামীম রেজা ও কো-পাইলট উইং কমান্ডার মাহফুজের বর্তমান দায়িত্ব নিয়েও তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়াটি কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং তারিক আহমেদ সিদ্দিকীর বিমানে না ওঠার কারণ নিয়ে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ