ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জয়েন্টের ব্যথা এড়াতে খাদ্যতালিকায় আনুন এই পরিবর্তন

জয়েন্টের ব্যথা এড়াতে খাদ্যতালিকায় আনুন এই পরিবর্তন
ছবি: সংগৃহীত
ফলো করুন

হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, চেয়ার থেকে উঠতে বা দৌড়ানোর সময় জয়েন্টে ব্যথা শুরু হলে তবেই অনেকেই জয়েন্টের স্বাস্থ্য নিয়ে ভাবতে শুরু করেন। তবে সঠিক খাদ্যাভ্যাস কি জয়েন্টের সমস্যা প্রতিরোধ করতে পারে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু খাদ্যাভ্যাস দিয়ে আর্থ্রাইটিস প্রতিরোধ বা নিরাময় করা সম্ভব নয়, তবে এটি জয়েন্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, জয়েন্টের সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটি অতিরিক্ত কেজি ওজন হাঁটু ও নিতম্বের মতো ওজন বহনকারী জয়েন্টগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি ও অগ্রগতি বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন কমানো গেলে জয়েন্টের ওপর চাপ কমে, ব্যথা হ্রাস পায় এবং চলাফেরা সহজ হয়।

শুধু ওজন কমানোই নয়, পেশিশক্তি বজায় রাখাও জরুরি। শক্তিশালী পেশি শরীরের প্রাকৃতিক ‘শক অ্যাবজর্বার’ হিসেবে কাজ করে এবং জয়েন্টের ওপর চাপ কমায়। এজন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম গুরুত্বপূর্ণ, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, জয়েন্ট ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল, দুধ, দই, পনির, ডিম, মাছ, চর্বিহীন মাংস ও সয়াজাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। কমলা, আমলকি ও পেয়ারার মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল কোলাজেন তৈরিতে সহায়তা করে। এছাড়া দুধ, দই ও পনিরের মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত ভিটামিন ডি হাড় ও পেশি সুস্থ রাখতে সাহায্য করে। স্যামন, সার্ডিন ও ম্যাকারেলের মতো তৈলাক্ত মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহজনিত আর্থ্রাইটিসে উপকারী হতে পারে। পাশাপাশি পূর্ণ শস্য, ডাল, বাদাম ও বীজজাতীয় খাবারও নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে তারা সতর্ক করে বলেন, ‘অলৌকিক’ কোনো খাদ্য বা সাপ্লিমেন্ট ক্ষয়প্রাপ্ত তরুণাস্থি (কার্টিলেজ) পুনর্গঠন করতে পারে—এমন দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এসব প্রচারে বিভ্রান্ত না হওয়াই ভালো।

এ ছাড়া অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, অতিরিক্ত ভাজাপোড়া, লাল মাংস, অঙ্গপ্রত্যঙ্গের মাংস এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে গাউটে আক্রান্ত ব্যক্তিদের এসব খাবার সীমিত রাখতে হবে।

জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা, ফোলা, উষ্ণতা, শক্ত হয়ে যাওয়া বা দৈনন্দিন কাজ করতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক সময়ে ওজন নিয়ন্ত্রণ, ফিজিওথেরাপি, ব্যায়াম ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সাধারণত তখনই প্রয়োজন হয়, যখন অন্য চিকিৎসায় আর উপকার মেলে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : হাড় লাইফস্টাইল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


জয়েন্টের ব্যথা এড়াতে খাদ্যতালিকায় আনুন এই পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, চেয়ার থেকে উঠতে বা দৌড়ানোর সময় জয়েন্টে ব্যথা শুরু হলে তবেই অনেকেই জয়েন্টের স্বাস্থ্য নিয়ে ভাবতে শুরু করেন। তবে সঠিক খাদ্যাভ্যাস কি জয়েন্টের সমস্যা প্রতিরোধ করতে পারে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু খাদ্যাভ্যাস দিয়ে আর্থ্রাইটিস প্রতিরোধ বা নিরাময় করা সম্ভব নয়, তবে এটি জয়েন্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, জয়েন্টের সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটি অতিরিক্ত কেজি ওজন হাঁটু ও নিতম্বের মতো ওজন বহনকারী জয়েন্টগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি ও অগ্রগতি বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন কমানো গেলে জয়েন্টের ওপর চাপ কমে, ব্যথা হ্রাস পায় এবং চলাফেরা সহজ হয়।

শুধু ওজন কমানোই নয়, পেশিশক্তি বজায় রাখাও জরুরি। শক্তিশালী পেশি শরীরের প্রাকৃতিক ‘শক অ্যাবজর্বার’ হিসেবে কাজ করে এবং জয়েন্টের ওপর চাপ কমায়। এজন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম গুরুত্বপূর্ণ, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, জয়েন্ট ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল, দুধ, দই, পনির, ডিম, মাছ, চর্বিহীন মাংস ও সয়াজাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। কমলা, আমলকি ও পেয়ারার মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল কোলাজেন তৈরিতে সহায়তা করে। এছাড়া দুধ, দই ও পনিরের মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত ভিটামিন ডি হাড় ও পেশি সুস্থ রাখতে সাহায্য করে। স্যামন, সার্ডিন ও ম্যাকারেলের মতো তৈলাক্ত মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহজনিত আর্থ্রাইটিসে উপকারী হতে পারে। পাশাপাশি পূর্ণ শস্য, ডাল, বাদাম ও বীজজাতীয় খাবারও নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে তারা সতর্ক করে বলেন, ‘অলৌকিক’ কোনো খাদ্য বা সাপ্লিমেন্ট ক্ষয়প্রাপ্ত তরুণাস্থি (কার্টিলেজ) পুনর্গঠন করতে পারে—এমন দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এসব প্রচারে বিভ্রান্ত না হওয়াই ভালো।

এ ছাড়া অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, অতিরিক্ত ভাজাপোড়া, লাল মাংস, অঙ্গপ্রত্যঙ্গের মাংস এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে গাউটে আক্রান্ত ব্যক্তিদের এসব খাবার সীমিত রাখতে হবে।

জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা, ফোলা, উষ্ণতা, শক্ত হয়ে যাওয়া বা দৈনন্দিন কাজ করতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক সময়ে ওজন নিয়ন্ত্রণ, ফিজিওথেরাপি, ব্যায়াম ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সাধারণত তখনই প্রয়োজন হয়, যখন অন্য চিকিৎসায় আর উপকার মেলে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ