ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদারীপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ আটক ৮

ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাত ও রোববার (২১ জুন) ভোরে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে—এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে

ট্যাগ : আওয়ামী লীগ মাদারীপুর গ্রেপ্তার

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ আটক ৮

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাত ও রোববার (২১ জুন) ভোরে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে—এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ