ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

ফাইল ছবি
ফলো করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিত বিষয়গুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ৯ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও কেন্দ্র জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত লিখিত পরীক্ষা শুরু হবে। ২২ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা।

২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।

প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের এইচএসসি ব্যবহারিক পরীক্ষার সময়সূচিসংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ট্যাগ : চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা ২০২৬

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ