ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে নির্ধারিত সময়ের টিকিট বুক করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জাদুঘরটি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

উদ্বোধনের দিন জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।

একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ব্যবস্থাপনাগত সমস্যা এড়াতে নির্দিষ্ট সময়ভিত্তিক বা স্লট পদ্ধতিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে নির্ধারিত সময়ে জাদুঘরে যেতে হবে।

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন জাদুঘরে তুলে ধরা হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে নির্ধারিত সময়ের টিকিট বুক করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জাদুঘরটি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

উদ্বোধনের দিন জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।

একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ব্যবস্থাপনাগত সমস্যা এড়াতে নির্দিষ্ট সময়ভিত্তিক বা স্লট পদ্ধতিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে নির্ধারিত সময়ে জাদুঘরে যেতে হবে।

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন জাদুঘরে তুলে ধরা হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ