ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনশক্তি সহযোগিতা বাড়াতে ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধিদল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতের সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে দেশটির একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ভোররাত ২টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।

বোয়েসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিনিধিদলটির সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চলমান জনশক্তি সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুই দেশের শ্রমবাজারসংক্রান্ত সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

সফরকালে জনশক্তি রপ্তানি, দক্ষ কর্মী নিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান শ্রমবাজারের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছে বোয়েসেল।

প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মালয়েশিয়া শ্রমবাজার জনশক্তি রপ্তানি

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জনশক্তি সহযোগিতা বাড়াতে ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতের সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে দেশটির একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ভোররাত ২টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।

বোয়েসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিনিধিদলটির সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চলমান জনশক্তি সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুই দেশের শ্রমবাজারসংক্রান্ত সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

সফরকালে জনশক্তি রপ্তানি, দক্ষ কর্মী নিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান শ্রমবাজারের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছে বোয়েসেল।

প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ