ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা আজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেআইবি মিলনায়তনে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা উপস্থিত থাকবেন। তাদের অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং আন্দোলনের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন। আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিদের অবদান স্মরণ এবং আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা তুলে ধরতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা আজ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেআইবি মিলনায়তনে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা উপস্থিত থাকবেন। তাদের অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং আন্দোলনের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন। আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিদের অবদান স্মরণ এবং আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা তুলে ধরতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ