ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াল মাদ্রিদ ছেড়ে ফুলহ্যামে গনজালো গার্সিয়া

ছবি : সংগৃহিত
ফলো করুন

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে যোগ দিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড গনজালো গার্সিয়া। ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লন্ডনের ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ ও ফুলহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে দলবদরের বিষয়টি নিশ্চিত করেছে। গনজালোকে দলে নিতে ফুলহ্যামকে প্রায় ৪ কোটি ইউরো খরচ করতে হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ফুলহ্যামের নতুন কোচ আলভারো আরবেলোয়ার পছন্দের তালিকায় ছিলেন গনজালো। রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল ও মূল দলে আরবেলোয়ার অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন ক্লাবে নিয়মিত মাঠে নামার সুযোগ পাওয়ার আশাতেই তিনি প্রিমিয়ার লিগে পাড়ি দিয়েছেন।

দলবদর সম্পন্ন হওয়ার পর গনজালো বলেন, ফুলহ্যামে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তার ওপর আস্থা রাখায় ক্লাবের পরিচালনা পর্ষদ ও কোচ আরবেলোয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দ্রুত মাঠে নামার আগ্রহ প্রকাশ করেন এই তরুণ ফরোয়ার্ড।

মাত্র ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন গনজালো। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১১ বছরের পথচলায় মূল দলের হয়ে ৫১ ম্যাচে ১৩ গোল করেন তিনি। রিয়ালের হয়ে একটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপও জিতেছেন।

বিদায়ী বার্তায় রিয়াল মাদ্রিদ গনজালোর নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারত্বের প্রশংসা করেছে। একই সঙ্গে তার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

আগামী ২৪ আগস্ট চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে ফুলহ্যামের জার্সিতে গনজালোর অভিষেক হতে পারে। ম্যাচটিতে ফুলহ্যামের কোচ আরবেলোয়ার মুখোমুখি হওয়ার কথা তার সাবেক রিয়াল সতীর্থ ও চেলসি কোচ জাবি আলোনসোর।

ট্যাগ : রিয়াল মাদ্রিদ ইংলিশ প্রিমিয়ার লিগ গনজালো গার্সিয়া ফুলহ্যাম

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদ ছেড়ে ফুলহ্যামে গনজালো গার্সিয়া

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে যোগ দিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড গনজালো গার্সিয়া। ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লন্ডনের ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ ও ফুলহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে দলবদরের বিষয়টি নিশ্চিত করেছে। গনজালোকে দলে নিতে ফুলহ্যামকে প্রায় ৪ কোটি ইউরো খরচ করতে হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ফুলহ্যামের নতুন কোচ আলভারো আরবেলোয়ার পছন্দের তালিকায় ছিলেন গনজালো। রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল ও মূল দলে আরবেলোয়ার অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন ক্লাবে নিয়মিত মাঠে নামার সুযোগ পাওয়ার আশাতেই তিনি প্রিমিয়ার লিগে পাড়ি দিয়েছেন।

দলবদর সম্পন্ন হওয়ার পর গনজালো বলেন, ফুলহ্যামে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তার ওপর আস্থা রাখায় ক্লাবের পরিচালনা পর্ষদ ও কোচ আরবেলোয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দ্রুত মাঠে নামার আগ্রহ প্রকাশ করেন এই তরুণ ফরোয়ার্ড।

মাত্র ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন গনজালো। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১১ বছরের পথচলায় মূল দলের হয়ে ৫১ ম্যাচে ১৩ গোল করেন তিনি। রিয়ালের হয়ে একটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপও জিতেছেন।

বিদায়ী বার্তায় রিয়াল মাদ্রিদ গনজালোর নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারত্বের প্রশংসা করেছে। একই সঙ্গে তার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

আগামী ২৪ আগস্ট চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে ফুলহ্যামের জার্সিতে গনজালোর অভিষেক হতে পারে। ম্যাচটিতে ফুলহ্যামের কোচ আরবেলোয়ার মুখোমুখি হওয়ার কথা তার সাবেক রিয়াল সতীর্থ ও চেলসি কোচ জাবি আলোনসোর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ