ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজি।

সোমবার (৩ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানিসহ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত এপ্রিলে রিয়াদে আল-খুরাইজির সঙ্গে বৈঠক করেছিলেন হুমায়ুন কবির। ওই বৈঠকে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়েছিল। 

সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ট্যাগ : বাংলাদেশ সৌদি আরব ওয়ালিদ আল-খুরাইজি

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজি।

সোমবার (৩ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানিসহ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত এপ্রিলে রিয়াদে আল-খুরাইজির সঙ্গে বৈঠক করেছিলেন হুমায়ুন কবির। ওই বৈঠকে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়েছিল। 

সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ