ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার ৫ আগস্টের সম্ভাব্য বক্তব্য নিয়ে ঢাকা–দিল্লি আলোচনা

সংগৃহীত ছবি
ফলো করুন

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় ওঠে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।

তিনি উল্লেখ করেন, ভারতের মাটি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা, প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে। একই সঙ্গে নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন করা সম্ভব হবে।

ট্যাগ : শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সম্পর্ক হুমায়ুন কবির

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ৫ আগস্টের সম্ভাব্য বক্তব্য নিয়ে ঢাকা–দিল্লি আলোচনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় ওঠে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।

তিনি উল্লেখ করেন, ভারতের মাটি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা, প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে। একই সঙ্গে নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন করা সম্ভব হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ