ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেশমের বাড়িতে ৯০০ কেজির মার্কিন বোমা, নিহত একই পরিবারের ৩ জন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি বেসামরিক বাড়ি ধ্বংস হওয়ার দাবি উঠেছে। ভিডিও, ছবি ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় সম্ভবত ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের মার্ক-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে কেশম দ্বীপের চাহ-তাঙ্গু এলাকার একটি পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়।

ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছে। পরিবারের আরও দুই সন্তান জীবিত রয়েছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সবচেয়ে বড় প্রচলিত বোমাগুলোর একটি মার্ক-৮৪ ব্যবহার করা হয়ে থাকতে পারে। অস্ত্র বিশেষজ্ঞরা হামলাস্থলে সৃষ্ট গর্তের আকার এবং উদ্ধার হওয়া গোলাবারুদের ধ্বংসাবশেষ পরীক্ষা করে এ ধারণা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ও স্থান ওই রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযান পরিচালনার তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার শিকার বাড়িটির আশপাশে কোনো সামরিক স্থাপনা শনাক্ত করা যায়নি। ইরানি কর্তৃপক্ষও সেখানে কোনো সামরিক সদস্যের হতাহতের তথ্য জানায়নি।

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে আশপাশের প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ভিডিও ফুটেজে বিস্ফোরণের ধ্বংসাবশেষ গর্তের কেন্দ্র থেকে প্রায় ২০০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে থাকতে দেখা গেছে।

জেরুজালেম পোস্টকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ইরানে পরিচালিত মার্কিন হামলার পরিসর আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ছিল বিস্তৃত ও ব্যাপক।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কেশমে বেসামরিক হতাহতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র কিংবা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, তাঁরা প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করছেন। মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না বলেও দাবি করেন তিনি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিও স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলিয়ে হামলার স্থান ও বিস্ফোরণের মাত্রা যাচাই করা হয়েছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কেশম দ্বীপ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কেশমের বাড়িতে ৯০০ কেজির মার্কিন বোমা, নিহত একই পরিবারের ৩ জন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ