ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথ খুলেছে: ঢাবি উপাচার্য

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণ-অভ্যুত্থানকে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দেশপ্রেম এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষার সম্মিলিত প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তার মতে, ছাত্র-জনতার এই আন্দোলন দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কিশোরী লাল রায় চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির সামনে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে দেশে যেন কোনো কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, মানবিকতা ও জবাবদিহি নিশ্চিত করাই হওয়া উচিত জুলাই আন্দোলনের মূল শিক্ষা।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে ছিলেন আবাসিক শিক্ষক ড. প্রমথ মিস্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং হল শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিষ্ণু পণ্ডিত।

আবাসিক শিক্ষক সঞ্জয় দে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ী নয়ন দাস, প্রিয়রঞ্জন দাস প্রান্ত ও পাপন ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পৃথক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং গণিত বিভাগের পৃথক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। গণিত বিভাগের অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন জুলাই শহীদ ফারহান ফাইয়াজের বাবা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সমাজবিজ্ঞান বিভাগের সেমিনারে আলোচক ছিলেন লেখক ফিরোজ আহমেদ।

এ ছাড়া মঙ্গলবার ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘জুলাই টাইম লাইন ২০২৪: আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই গণ-অভ্যুত্থান জগন্নাথ হল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথ খুলেছে: ঢাবি উপাচার্য

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ