ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার, ৩ আগস্ট সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের আরও সাতটি স্থানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা স্থাপনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

নতুন শাখাগুলো বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে নৈতিক, শৃঙ্খলাবদ্ধ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানটির পাঠদান কেমব্রিজ কারিকুলাম অনুসারে ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের দক্ষতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেনাপ্রধান। পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

ট্যাগ : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার, ৩ আগস্ট সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের আরও সাতটি স্থানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা স্থাপনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

নতুন শাখাগুলো বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে নৈতিক, শৃঙ্খলাবদ্ধ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানটির পাঠদান কেমব্রিজ কারিকুলাম অনুসারে ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের দক্ষতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেনাপ্রধান। পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ