ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ার শেরপুরে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহিত
ফলো করুন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮), যিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা এবং মাসুদুর রহমান (৩৮) নামে একজন কাঁচামাল ব্যবসায়ী, যিনি একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোনকা বাজার এলাকায় মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও মাসুদুর রহমান মারা যান।

দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিকল ট্রাকটিকে ধাক্কা দিয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

ট্যাগ : বগুড়া দুর্ঘটনা শেরপুর

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮), যিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা এবং মাসুদুর রহমান (৩৮) নামে একজন কাঁচামাল ব্যবসায়ী, যিনি একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোনকা বাজার এলাকায় মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও মাসুদুর রহমান মারা যান।

দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিকল ট্রাকটিকে ধাক্কা দিয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ