ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তবে সনদের সব সংস্কার প্রস্তাব সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর দেওয়া স্বাক্ষরের সঙ্গে গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জড়িয়ে আছে। তাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার কাজ করতে চায়।

জহির উদ্দীন স্বপন বলেন, সংস্কার বাস্তবায়নের সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ হচ্ছে জাতীয় সংসদ। সংসদের বাইরে গিয়ে এসব সিদ্ধান্ত কার্যকর করার সুযোগ নেই। সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রেখেই এ প্রক্রিয়া এগিয়ে নিতে চায়।

জুলাই জাতীয় সনদে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন সংস্কারের প্রস্তাব রয়েছে। এর সাংবিধানিক ও আইনগত পরিবর্তনগুলো কার্যকর করতে সংসদের অনুমোদন প্রয়োজন।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার সংসদ ও রাজনীতির সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন আদর্শের কথা বললেও জেনে বা না জেনে অন্য রাজনৈতিক শক্তির চক্রান্ত বাস্তবায়নের অংশ হয়ে উঠছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ঐকমত্য ও সংসদীয় আলোচনার মাধ্যমেই টেকসই সংস্কার নিশ্চিত করা সম্ভব।

ট্যাগ : জাতীয় সংসদ তথ্যমন্ত্রী বিএনপি সরকার জুলাই সনদ জুলাই গণ-অভ্যুত্থান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তবে সনদের সব সংস্কার প্রস্তাব সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর দেওয়া স্বাক্ষরের সঙ্গে গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জড়িয়ে আছে। তাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার কাজ করতে চায়।

জহির উদ্দীন স্বপন বলেন, সংস্কার বাস্তবায়নের সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ হচ্ছে জাতীয় সংসদ। সংসদের বাইরে গিয়ে এসব সিদ্ধান্ত কার্যকর করার সুযোগ নেই। সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রেখেই এ প্রক্রিয়া এগিয়ে নিতে চায়।

জুলাই জাতীয় সনদে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন সংস্কারের প্রস্তাব রয়েছে। এর সাংবিধানিক ও আইনগত পরিবর্তনগুলো কার্যকর করতে সংসদের অনুমোদন প্রয়োজন।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার সংসদ ও রাজনীতির সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন আদর্শের কথা বললেও জেনে বা না জেনে অন্য রাজনৈতিক শক্তির চক্রান্ত বাস্তবায়নের অংশ হয়ে উঠছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ঐকমত্য ও সংসদীয় আলোচনার মাধ্যমেই টেকসই সংস্কার নিশ্চিত করা সম্ভব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ