ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৯
ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির হিসাবে, রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৩৯ জন এবং তেজগাঁও বিভাগে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৪৪ জন এবং গোয়েন্দা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ এবং ২৮টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ হাজার ৮৪৬টি সিম, ৫২টি ক্যাবল কানেক্টর এবং ১৬টি ডাটা কানেক্টর মেশিন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি।

অভিযানে ২৬ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ব্যক্তিগত গাড়ি ও নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার নিয়মিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : মাদক ডিএমপি গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৯

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির হিসাবে, রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৩৯ জন এবং তেজগাঁও বিভাগে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৪৪ জন এবং গোয়েন্দা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ এবং ২৮টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ হাজার ৮৪৬টি সিম, ৫২টি ক্যাবল কানেক্টর এবং ১৬টি ডাটা কানেক্টর মেশিন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি।

অভিযানে ২৬ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ব্যক্তিগত গাড়ি ও নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার নিয়মিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ