ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘কিং’-এর গানের স্বত্ব কিনতে আলোচনায় জি মিউজিক

ছবি : সংগৃহিত
ফলো করুন

তিন বছর পর বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ মুক্তির পর তার পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর মধ্যেই সিনেমাটির মিউজিক রাইটস নিয়ে বড় অঙ্কের একটি চুক্তির আলোচনা সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রায় ৫০ কোটি রুপিতে ‘কিং’-এর গানের স্বত্ব নিতে আগ্রহী জি মিউজিক। তবে এখনো চুক্তিটি চূড়ান্ত হয়নি।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা জানিয়েছেন, মিউজিক রাইটস নিয়ে আলোচনা চলছে। তবে আর্থিক শর্তসহ কোনো বিষয়েই এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি।

বিভিন্ন প্রতিবেদনে ৫০ কোটি রুপির সম্ভাব্য চুক্তির কথা বলা হলেও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা জি মিউজিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে, এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর গানের স্বত্বও উল্লেখযোগ্য অর্থে বিক্রি হচ্ছে। ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর মিউজিক রাইটস ৫০ কোটি রুপির আশপাশে বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

অন্যদিকে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’-এর দুই পর্বের মিউজিক রাইটস প্রায় ৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন হ্যান্স জিমার ও এ আর রহমান।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ২০২৬ সালের বড়দিনের সময় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে এবং একই সঙ্গে পোস্ট-প্রোডাকশনের কাজও চলছে।

সবকিছু পরিকল্পনামতো এগোলে ‘ডাঙ্কি’র পর এটিই হবে শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে সিনেমার কাহিনি ও তারকাবহুল আয়োজনের পাশাপাশি এর মিউজিক রাইটস নিয়েও বলিউডে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগ : বলিউড শাহরুখ খান

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘কিং’-এর গানের স্বত্ব কিনতে আলোচনায় জি মিউজিক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ