ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্র্যান্ড মূল্যে ভারতের এক নম্বরে শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খান ২০২৫ সালে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন। একটি ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে, বিজ্ঞাপন, জনপ্রিয়তা, ব্র্যান্ড অংশীদারত্ব এবং ডিজিটাল উপস্থিতির ভিত্তিতে তার ব্র্যান্ড মূল্য বর্তমানে ১৭৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে তৃতীয় স্থানে থাকা শাহরুখ এক বছরে দুই ধাপ এগিয়ে এবার শীর্ষস্থান দখল করেছেন। দীর্ঘ অভিনয়জীবন, ধারাবাহিক জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী ভক্তসমর্থনের কারণে তার ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা রণবীর সিং। তার ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। আগেরবার শীর্ষে থাকা ক্রিকেটার বিরাট কোহলি এবার তৃতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তার ব্র্যান্ড মূল্য ১৫৮ দশমিক ৪ মিলিয়ন ডলার।[BANGVIEWS-POST:3255]প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১২০ দশমিক ৭ মিলিয়ন ডলার, যা দুই বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়ে বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য কমেছে।তালিকা তৈরিতে সেলিব্রিটিদের বিজ্ঞাপনী চুক্তি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব এবং সামগ্রিক জনপ্রিয়তাকে বিবেচনায় নেওয়া হয়েছে।এবারের তালিকায় শচীন টেন্ডুলকার চতুর্থ এবং মহেন্দ্র সিং ধোনি পঞ্চম স্থানে রয়েছেন। নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন আলিয়া ভাট। তার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন।এ ছাড়া হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও রণবীর কাপুরও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে শ্রদ্ধা কাপুর, সামান্থা রুথ প্রভু, অনন্যা পাণ্ডে, জানভি কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান ও রোহিত শর্মার অবস্থানের উন্নতি হয়েছে।[BANGVIEWS-POST:3254]তবে তালিকায় সবচেয়ে বেশি পিছিয়েছেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। পাশাপাশি কারিনা কাপুর, কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ানের অবস্থানও আগের বছরের তুলনায় নিচে নেমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম সেলিব্রিটিদের ব্র্যান্ড মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং অনলাইন ব্র্যান্ড সহযোগিতা এখন বিজ্ঞাপনী বাজারে বড় প্রভাব ফেলছে।

ব্র্যান্ড মূল্যে ভারতের এক নম্বরে শাহরুখ খান