ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ কোরিয়ায় সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

দক্ষিণ কোরিয়ায় আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর দেশটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শুক্রবার একই শহরে ৪১ দশমিক ৪ ডিগ্রি এবং শনিবার ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

চলমান তাপপ্রবাহে ইয়াংসান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা পাঁচ দিন ধরে শহরটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠায় ২০টির বেশি এলাকায় সর্বোচ্চ পর্যায়ের তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রকৃত তাপমাত্রা ৩৯ ডিগ্রি অথবা অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা থাকলে এই বিশেষ সতর্কতা দেওয়া হয়।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উচ্চচাপ এবং তিব্বতি উচ্চচাপ একসঙ্গে কোরীয় উপদ্বীপের ওপর অবস্থান করায় গরম বাতাস আটকে রয়েছে। মেঘ তৈরি কম হওয়ায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে পড়ছে এবং তাপমাত্রা দ্রুত বাড়ছে।

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে দিনটিকে তাপপ্রবাহের দিন হিসেবে গণনা করা হয়। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামলে সেটিকে ক্রান্তীয় রাত বলা হয়।

আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় বছরে গড়ে প্রায় ১৯ দিন তাপপ্রবাহ দেখা গেছে। ১৯৭০-এর দশকে এই সংখ্যা ছিল গড়ে আট দিন। এতে দেশটিতে তাপপ্রবাহের স্থায়িত্ব ও তীব্রতা বাড়ার চিত্র স্পষ্ট হয়েছে।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়াকে আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রেকর্ড তাপমাত্রাও সেই দীর্ঘমেয়াদি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: এএফপি

ট্যাগ : জলবায়ু পরিবর্তন দক্ষিণ কোরিয়া তাপপ্রবাহ

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ