ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করাই সাংবাদিকতার কাজ: কাদের গণি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির আওতায় রাখা সাংবাদিকতার প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

কাদের গণি বলেন, জবাবদিহিতা গণতন্ত্রকে শক্তিশালী করে, নাগরিক অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

তার মতে, দলীয় আনুগত্য, হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গা ক্রমেই স্বার্থনির্ভর সাংবাদিকতা দখল করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএফইউজে মহাসচিব বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো দল, সরকার, গোষ্ঠী, বিদেশি রাষ্ট্র বা সংস্থার কাছে দায়বদ্ধ নয়। গণমাধ্যমের একমাত্র দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি।

তিনি আরও বলেন, সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। গণমাধ্যম দুর্বল হলে জনগণের কণ্ঠও দুর্বল হয়ে পড়ে। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষা করা জরুরি।

দেশের গণমাধ্যম বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে কাদের গণি বলেন, অতীতে ক্ষমতাসীনদের কঠিন প্রশ্ন না করে অনেক সাংবাদিক প্রশংসানির্ভর ভূমিকা পালন করেছেন। এতে সংবাদ সম্মেলন জবাবদিহির জায়গা না হয়ে আনুষ্ঠানিক প্রশংসার মঞ্চে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাংবাদিকদের নিজেদের ভুল স্বীকার করে পেশাগত নীতি, সত্যনিষ্ঠা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। গণমাধ্যমকে জনগণের আস্থা ফিরে পেতে হলে দলীয় প্রভাব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

ট্যাগ : গণমাধ্যম সাংবাদিকতা কাদের গণি চৌধুরী বিএফইউজে

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করাই সাংবাদিকতার কাজ: কাদের গণি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির আওতায় রাখা সাংবাদিকতার প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

কাদের গণি বলেন, জবাবদিহিতা গণতন্ত্রকে শক্তিশালী করে, নাগরিক অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

তার মতে, দলীয় আনুগত্য, হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গা ক্রমেই স্বার্থনির্ভর সাংবাদিকতা দখল করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএফইউজে মহাসচিব বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো দল, সরকার, গোষ্ঠী, বিদেশি রাষ্ট্র বা সংস্থার কাছে দায়বদ্ধ নয়। গণমাধ্যমের একমাত্র দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি।

তিনি আরও বলেন, সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। গণমাধ্যম দুর্বল হলে জনগণের কণ্ঠও দুর্বল হয়ে পড়ে। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষা করা জরুরি।

দেশের গণমাধ্যম বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে কাদের গণি বলেন, অতীতে ক্ষমতাসীনদের কঠিন প্রশ্ন না করে অনেক সাংবাদিক প্রশংসানির্ভর ভূমিকা পালন করেছেন। এতে সংবাদ সম্মেলন জবাবদিহির জায়গা না হয়ে আনুষ্ঠানিক প্রশংসার মঞ্চে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাংবাদিকদের নিজেদের ভুল স্বীকার করে পেশাগত নীতি, সত্যনিষ্ঠা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। গণমাধ্যমকে জনগণের আস্থা ফিরে পেতে হলে দলীয় প্রভাব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ