ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী।

শনিবার (১ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর রাজধানীর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে যান তিনি। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বিআইডব্লিউটিসির পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ টি এম আব্দুল বারী ড্যানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিআইডব্লিউটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক সম্মান এবং ১৯৯৪ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তী সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল বারী ড্যানী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম।

তার স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে আব্দুল বারী ড্যানী দুই সন্তানের বাবা।

ট্যাগ : নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিসি এ টি এম আব্দুল বারী ড্যানী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী।

শনিবার (১ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর রাজধানীর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে যান তিনি। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বিআইডব্লিউটিসির পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ টি এম আব্দুল বারী ড্যানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিআইডব্লিউটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক সম্মান এবং ১৯৯৪ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তী সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল বারী ড্যানী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম।

তার স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে আব্দুল বারী ড্যানী দুই সন্তানের বাবা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ