ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্বাস্থ্যকর খাবার বিক্রি, চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে জরিমানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানকালে হান্ডি রেস্টুরেন্টের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে চরম অপরিচ্ছন্নতা পাওয়া যায়। খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আগের দিনের বাসি খাবার ও পুরোনো বেগুনি বিক্রির দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পোড়া তেল পুনরায় ব্যবহারের অভিযোগে সিপি ফাইভ স্টারকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে তিন প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অনিয়ম আবার পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে বাজার ও খাবার প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : চট্টগ্রাম ভোক্তা অধিদপ্তর

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর খাবার বিক্রি, চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানকালে হান্ডি রেস্টুরেন্টের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে চরম অপরিচ্ছন্নতা পাওয়া যায়। খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আগের দিনের বাসি খাবার ও পুরোনো বেগুনি বিক্রির দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পোড়া তেল পুনরায় ব্যবহারের অভিযোগে সিপি ফাইভ স্টারকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে তিন প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অনিয়ম আবার পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে বাজার ও খাবার প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ