ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারকে সিটি কর্পোরেশন করার প্রক্রিয়া শুরু

ফলো করুন

কক্সবাজার পৌরসভাকে অগ্রাধিকার ভিত্তিতে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

একই সঙ্গে অগ্রগতি সম্পর্কে দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব উজ্জ্বল হোসেনের সই করা এক দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রকল্প নেওয়ার কথাও জানানো হয়।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এদিকে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আয় আগের ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা ছাড়িয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে।

একই সময়ে সংস্থাটির দৈনিক গড় পানি উৎপাদন বেড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে দাঁড়িয়েছে। চট্টগ্রাম ওয়াসার দাবি, রাজস্ব আদায় ও পানি উৎপাদনের এ পরিমাণ তাদের জন্য নতুন রেকর্ড।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে থাকা বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তার নিয়োগের মধ্য দিয়ে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

ট্যাগ : কক্সবাজার কক্সবাজার সিটি কর্পোরেশন

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারকে সিটি কর্পোরেশন করার প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ