ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দের বিষয়ে গবেষণামূলক কাজ করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

তবে তিনি কোন বিষয়ে গবেষণা করছেন, তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানাতে হবে।

ড. মাহবুব উল্লাহ যে গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে তার গবেষণা ও শিক্ষামূলক কাজের অগ্রগতি নিয়ে প্রতি বছর প্রতিবেদন জমা দিতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার কাজের অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করবে। গবেষণার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতেও পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় অধ্যাপক পদে দায়িত্বে থাকা অবস্থায় ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।

ট্যাগ : শিক্ষা মন্ত্রণালয় জাতীয় অধ্যাপক ইউজিসি

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দের বিষয়ে গবেষণামূলক কাজ করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

তবে তিনি কোন বিষয়ে গবেষণা করছেন, তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানাতে হবে।

ড. মাহবুব উল্লাহ যে গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে তার গবেষণা ও শিক্ষামূলক কাজের অগ্রগতি নিয়ে প্রতি বছর প্রতিবেদন জমা দিতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার কাজের অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করবে। গবেষণার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতেও পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় অধ্যাপক পদে দায়িত্বে থাকা অবস্থায় ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ