ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং শিল্পকারখানা স্থাপনে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার, ২৭ জুলাই চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের নীতিগত সহায়তা এবং বিনিয়োগবান্ধব উদ্যোগের কারণে এ শিল্পাঞ্চলে বড় অঙ্কের দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা দিতে শিগগিরই শতভাগ কার্যকর সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালুর কথা জানান তিনি। এর মাধ্যমে অনুমোদন, নিবন্ধন ও প্রয়োজনীয় সরকারি সেবা এক জায়গা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আমির খসরু বলেন, পুঁজিবাজার ও মূলধনি খাতে কৌশলগত বিদেশি বিনিয়োগ বাড়াতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের শিল্প ও আর্থিক খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকৃষ্ট করাই এসব পদক্ষেপের লক্ষ্য।

শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের জন্য আবাসন, আধুনিক নাগরিক সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও অগ্রাধিকার পাবে।

দেশীয় শিল্পের বিকাশ এবং শিল্পাঞ্চলের সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে চীনা অংশীদারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ শিল্পাঞ্চলে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাবও দেন মন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : অর্থনীতি বাংলাদেশ চীন আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং শিল্পকারখানা স্থাপনে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার, ২৭ জুলাই চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের নীতিগত সহায়তা এবং বিনিয়োগবান্ধব উদ্যোগের কারণে এ শিল্পাঞ্চলে বড় অঙ্কের দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা দিতে শিগগিরই শতভাগ কার্যকর সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালুর কথা জানান তিনি। এর মাধ্যমে অনুমোদন, নিবন্ধন ও প্রয়োজনীয় সরকারি সেবা এক জায়গা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আমির খসরু বলেন, পুঁজিবাজার ও মূলধনি খাতে কৌশলগত বিদেশি বিনিয়োগ বাড়াতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের শিল্প ও আর্থিক খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকৃষ্ট করাই এসব পদক্ষেপের লক্ষ্য।

শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের জন্য আবাসন, আধুনিক নাগরিক সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও অগ্রাধিকার পাবে।

দেশীয় শিল্পের বিকাশ এবং শিল্পাঞ্চলের সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে চীনা অংশীদারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ শিল্পাঞ্চলে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাবও দেন মন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ