ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে গত ২ মে শুরু হয় প্রতিযোগিতার প্রথম আসর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’

অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী পুরো মাঠ প্রদক্ষিণ করেন। এ সময় তিনি গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাদের কাছে গিয়ে কুশল বিনিময় ও করমর্দন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও দেখেন।

এর আগে ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর কার্যক্রম শুরু হয়।

দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী এই প্রতিযোগিতায় অংশ নেয়। আটটি ক্রীড়া ডিসিপ্লিনে বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সেরা খেলোয়াড়েরা জাতীয় পর্বে জায়গা করে নেয়।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস আর্মি স্টেডিয়াম

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে গত ২ মে শুরু হয় প্রতিযোগিতার প্রথম আসর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’

অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী পুরো মাঠ প্রদক্ষিণ করেন। এ সময় তিনি গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাদের কাছে গিয়ে কুশল বিনিময় ও করমর্দন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও দেখেন।

এর আগে ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর কার্যক্রম শুরু হয়।

দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী এই প্রতিযোগিতায় অংশ নেয়। আটটি ক্রীড়া ডিসিপ্লিনে বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সেরা খেলোয়াড়েরা জাতীয় পর্বে জায়গা করে নেয়।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ