ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্কুল ফিডিংয়ের খাবারে অনিয়ম সহ্য করা হবে না: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার, ২৭ জুলাই সুনামগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে নিম্নমানের খাবার পৌঁছানো যাবে না। খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কোনো অনিয়ম বা অবহেলা চোখে পড়লে তা দ্রুত জানাতে হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় অনেক ইতিবাচক কাজ হচ্ছে, কিন্তু সেগুলো যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা বেশি হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

স্থানীয় জনগণকে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, প্রতিটি স্কুলে ‘বন্ধু রেজিস্টার’ চালু করা যেতে পারে। এতে আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের সমস্যা ও উন্নয়ন নিয়ে মতামত দিতে পারবেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের বেতন, সম্মানী ও মর্যাদা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে সরকারের উদ্যোগ সফল করতে শিক্ষকদেরও দায়িত্বশীলতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো একজনের প্রচেষ্টায় নয়, সবার সম্মিলিত অংশগ্রহণেই প্রাথমিক শিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

হাওর অঞ্চলের শিক্ষাব্যবস্থা নিয়ে আলাদা পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, সুনামগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের পাইলট কার্যক্রমে জেলার প্রায় অর্ধেক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

স্কুল ফিডিংয়ের খাবারে অনিয়ম সহ্য করা হবে না: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ