ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে কোনোভাবেই স্বৈরাচারী শাসনের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, অতীতে যারা দেশ ছেড়ে চলে গেছেন বা ক্ষমতা হারিয়েছেন, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনগণের সচেতনতা ও ঐক্যের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও জাতীয় ঐক্য নষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা হতে পারে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যাচ্ছে এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন জাহিদ হোসেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা নিশ্চিত করার কার্যক্রম চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগ দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত কষ্টের। অনেক পরিবার এখনও জানে না তাদের স্বজন জীবিত নাকি মৃত। এই মানবিক সংকট নিরসনে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সেই আস্থার মর্যাদা রক্ষায় কাজ করছে।

বক্তব্যে বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার বা রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ