ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএনসিসির সড়ক ও ড্রেন সংস্কার পরিদর্শন

ডিএনসিসির সড়ক ও ড্রেন সংস্কার পরিদর্শন
ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

রোববার সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে সিটি করপোরেশনও নাগরিক সেবা ও জনদুর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষ যেন বিএনপির প্রতি আবার আস্থা রাখতে পারে এবং সেই আস্থার যথাযথ প্রতিদান পায়, সে লক্ষ্যেই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজ কিছুটা ব্যাহত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সড়ক ও ড্রেনেজ সংস্কারকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

শফিকুল ইসলাম খান বলেন, এখন বেশি বক্তব্য নয়, কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। জনকল্যাণে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে নাগরিক দুর্ভোগের বিষয়টি জানা গেছে। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডিএনসিসির সড়ক ও ড্রেন সংস্কার পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

রোববার সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে সিটি করপোরেশনও নাগরিক সেবা ও জনদুর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষ যেন বিএনপির প্রতি আবার আস্থা রাখতে পারে এবং সেই আস্থার যথাযথ প্রতিদান পায়, সে লক্ষ্যেই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজ কিছুটা ব্যাহত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সড়ক ও ড্রেনেজ সংস্কারকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

শফিকুল ইসলাম খান বলেন, এখন বেশি বক্তব্য নয়, কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। জনকল্যাণে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে নাগরিক দুর্ভোগের বিষয়টি জানা গেছে। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ