ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষ শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শ্রমমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শ্রমিকদের সমস্যা যথাযথভাবে চিহ্নিত করা গেলে তাদের শ্রমের মর্যাদা বাড়বে এবং দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার শ্রম ভবনে আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, কোনো দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার বিকল্প নেই। দক্ষ শ্রমিক ছাড়া শিল্প খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, কলকারখানা কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। পাশাপাশি শ্রমিকদের মতামত গুরুত্বের সঙ্গে শুনতে হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের সঙ্গে নিয়মিত আলোচনা হলে তাদের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এর সুফল দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে প্রতিফলিত হবে।

অনুষ্ঠান শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত রচনা প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্যাগ : আরিফুল হক চৌধুরী শ্রমমন্ত্রী কর্মসংস্থান মন্ত্রণালয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দক্ষ শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শ্রমমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

শ্রমিকদের সমস্যা যথাযথভাবে চিহ্নিত করা গেলে তাদের শ্রমের মর্যাদা বাড়বে এবং দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার শ্রম ভবনে আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, কোনো দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার বিকল্প নেই। দক্ষ শ্রমিক ছাড়া শিল্প খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, কলকারখানা কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। পাশাপাশি শ্রমিকদের মতামত গুরুত্বের সঙ্গে শুনতে হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের সঙ্গে নিয়মিত আলোচনা হলে তাদের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এর সুফল দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে প্রতিফলিত হবে।

অনুষ্ঠান শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত রচনা প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ