ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪০ বিলিয়ন ডলার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪০ বিলিয়ন ডলার
ফাইল ছবি
ফলো করুন

২০২৬-২৭ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই দুই দেশের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতে পারে।

বাণিজ্যমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে উভয় পক্ষ ইতোমধ্যে আলোচক নির্ধারণ করেছে বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন, নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পণ্যের ওপর কার্যকর শুল্ক হারে বর্তমানে কোনো পরিবর্তন হয়নি। আগের ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হলেও নতুন কাঠামোতেও একই হার কার্যকর রয়েছে।

তার মতে, শুল্ক ব্যবস্থার নাম পরিবর্তন হলেও কার্যকর হার অপরিবর্তিত থাকায় বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই।

রপ্তানি খাতে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। একটি মাত্র খাতের ওপর এত বেশি নির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

এ কারণে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং অন্যান্য সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। খাতভিত্তিক কয়েকটি পদক্ষেপ শিগগিরই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসা-বাণিজ্যের পথে থাকা বাধা দূর করে অর্থনীতিকে আরও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ : খন্দকার আব্দুল মুক্তাদির রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪০ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ