ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি : সংগৃহিত
ফলো করুন

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন একটি মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সামনে রেখে সম্ভাব্য যেকোনো কর্মসূচি বা তৎপরতা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।

ট্যাগ : আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন একটি মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সামনে রেখে সম্ভাব্য যেকোনো কর্মসূচি বা তৎপরতা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ