ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার, ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বাহিনীটির পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তায় অবদানের কথাও তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং তার নেতৃত্বে নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ নৌবাহিনী

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার, ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বাহিনীটির পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তায় অবদানের কথাও তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং তার নেতৃত্বে নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ