ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মত দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।

আসিফ নজরুল লেখেন, ‘আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

মির্জা ফখরুলকে ব্যক্তিত্ববান, মধ্যপন্থী, সদাচারী ও সুবক্তা রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি আরও বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের উপযুক্ত আরও কয়েকজন নেতা রয়েছেন। তবে সব দিক বিবেচনায় রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুলই সম্ভবত সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

তবে এটি আসিফ নজরুলের ব্যক্তিগত মতামত। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ট্যাগ : রাষ্ট্রপতি আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মত দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।

আসিফ নজরুল লেখেন, ‘আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

মির্জা ফখরুলকে ব্যক্তিত্ববান, মধ্যপন্থী, সদাচারী ও সুবক্তা রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি আরও বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের উপযুক্ত আরও কয়েকজন নেতা রয়েছেন। তবে সব দিক বিবেচনায় রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুলই সম্ভবত সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

তবে এটি আসিফ নজরুলের ব্যক্তিগত মতামত। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ