ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে

ছবি : সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি স্যালু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ সময় পূর্ব বড় ভেওলা তহসিল অফিসের সহকারী তহসিলদার মুহাম্মদ আবুল মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম জানান, মাতামুহুরি নদী ও ছড়া-খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি স্যালু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ সময় পূর্ব বড় ভেওলা তহসিল অফিসের সহকারী তহসিলদার মুহাম্মদ আবুল মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম জানান, মাতামুহুরি নদী ও ছড়া-খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ