ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের ড্র প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ পুরুষ দল সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ড্রয়ে পুরুষদের ক্রিকেট বিভাগে মোট ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয়টি দলকে প্রথম রাউন্ড পেরিয়ে শেষ আটে জায়গা করে নিতে হবে।

ড্র অনুযায়ী, প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন করা হবে।

এদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নেবে মোট আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় এই বিভাগে প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সূচি অনুযায়ী, ভারতের প্রতিপক্ষ জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারী বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট এশিয়ান গেমস ২০২৬

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের ড্র প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ পুরুষ দল সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ড্রয়ে পুরুষদের ক্রিকেট বিভাগে মোট ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয়টি দলকে প্রথম রাউন্ড পেরিয়ে শেষ আটে জায়গা করে নিতে হবে।

ড্র অনুযায়ী, প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন করা হবে।

এদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নেবে মোট আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় এই বিভাগে প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সূচি অনুযায়ী, ভারতের প্রতিপক্ষ জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারী বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ