ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবেশবান্ধব পর্যটন এবং আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকতকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে কক্সবাজার জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা এবং পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আফরোজা খানম বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। পর্যটকদের জন্য সেবার মান বাড়াতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন সম্প্রসারণের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে ইকো-ট্যুরিজমভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিদেশি পর্যটক আকর্ষণে আন্তর্জাতিক বিমান যোগাযোগের গুরুত্ব তুলে ধরে পর্যটনমন্ত্রী জানান, সরকার খুব শিগগিরই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা করছে। তার মতে, বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারের জন্য একটি নতুন মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে আধুনিক ও বিশ্বমানের পর্যটন হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হবে।

এ সময় মেরিন ড্রাইভ এলাকায় নতুন ভিজিটরস পয়েন্ট স্থাপন, ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শেষ পর্যায়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দ্রুত একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ : কক্সবাজার আফরোজা খানম পর্যটন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ