ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান চোটের কারণে চলতি মৌসুমের ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলতে পারছেন না। ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে ছাড়াই আসরের পরিকল্পনা সাজিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্মিংহাম ফিনিক্স জানায়, মোস্তাফিজ এবারের আসরে তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ক্লাবটি জানিয়েছে, তার পরিবর্তে নতুন একজন ক্রিকেটারের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মোস্তাফিজ। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হতে পারেননি।

অন্যদিকে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন পেসার ইবাদত হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে, গতিতারকা নাহিদ রানা ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামের অস্ট্রেলিয়া সফরে অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামীকাল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরের দিন থেকেই শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়ার কথা।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট মোস্তাফিজুর রহমান দ্য হান্ড্রেড

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান চোটের কারণে চলতি মৌসুমের ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলতে পারছেন না। ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে ছাড়াই আসরের পরিকল্পনা সাজিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্মিংহাম ফিনিক্স জানায়, মোস্তাফিজ এবারের আসরে তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ক্লাবটি জানিয়েছে, তার পরিবর্তে নতুন একজন ক্রিকেটারের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মোস্তাফিজ। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হতে পারেননি।

অন্যদিকে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন পেসার ইবাদত হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে, গতিতারকা নাহিদ রানা ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামের অস্ট্রেলিয়া সফরে অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামীকাল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরের দিন থেকেই শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়ার কথা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ