ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে বস্ত্র খাতের অবদান তুলে ধরেন। শিল্পটির টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের নীতিগত সহায়তা চান তারা।

বস্ত্রশিল্পের উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, অর্থায়ন এবং রপ্তানিসংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনটির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করেন। খাতটির সমস্যা সমাধান এবং উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সংকট পর্যালোচনা এবং সমাধানের উপায় নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী।

বিটিএমএর প্রতিনিধিদলে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির এবং ইঞ্জিনিয়ার রাজীব হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে অংশ নেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বিটিএমএ বস্ত্রশিল্প

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের বৈঠক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে বস্ত্র খাতের অবদান তুলে ধরেন। শিল্পটির টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের নীতিগত সহায়তা চান তারা।

বস্ত্রশিল্পের উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, অর্থায়ন এবং রপ্তানিসংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনটির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করেন। খাতটির সমস্যা সমাধান এবং উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সংকট পর্যালোচনা এবং সমাধানের উপায় নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী।

বিটিএমএর প্রতিনিধিদলে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির এবং ইঞ্জিনিয়ার রাজীব হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ