ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২ আহত ২

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রেসনো ফায়ার বিভাগ।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর আহত দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এএনআই

ট্যাগ : যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিমান দুর্ঘটনা

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২ আহত ২

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রেসনো ফায়ার বিভাগ।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর আহত দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এএনআই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ