ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ছয় মাসের মধ্যে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

ডিএমপি জানিয়েছে, বর্তমানে রাজধানীর ১২টি পয়েন্টে এই ব্যবস্থা চালু আছে। আগামী এক মাসের মধ্যে তা ৬০টির বেশি পয়েন্টে সম্প্রসারণ করার লক্ষ্য রয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, যানজট কমাতে গত এক বছরে রাজধানীর ৭৫টি স্থানে সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন, ডাইভারশন ও প্রকৌশলগত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে অনেক এলাকায় যান চলাচলে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, বর্তমানে ট্রাফিক বিভাগে প্রায় ৪ হাজার ১০০ সদস্য কর্মরত রয়েছেন। তবে ছুটি, প্রশিক্ষণ ও অন্যান্য কারণে প্রতিদিন প্রায় ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ সদস্য ৬৬৮টি ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, শুধু ট্রাফিক সদস্য বাড়িয়ে ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সড়কের নকশা ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

ডিএমপি জানায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আসাদ গেট এলাকায় সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে যানজট কমানো হয়েছে। একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মোহাম্মদপুরের বসিলা, বনানীর কাকলী, মিরপুরের ইসিবি চত্বর এবং কালশী এলাকায়।

আনিছুর রহমান বলেন, বর্তমানে চালু হওয়া সেমি-অটোমেটিক সিগন্যাল ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তন করা যায়। ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে একাধিক সিগন্যালকে একই ব্যবস্থার আওতায় এনে যানবাহনের চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, উন্নত দেশগুলোর মতো পুরোপুরি স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু করতে হলে প্রয়োজন আধুনিক অবকাঠামো ও পরিকল্পিত সড়ক ব্যবস্থা। ঢাকার বর্তমান সড়ক কাঠামোর কারণে ধাপে ধাপে এই পরিবর্তন আনা হচ্ছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে নগরবাসীর ট্রাফিক আইন মানার প্রবণতা বেড়েছে। তবে ভারী বৃষ্টি, সড়ক অবরোধ, উন্নয়নকাজ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এখনো যানজটের বড় কারণ।

তিনি জানান, ভবিষ্যতে জিপিএসভিত্তিক নজরদারি এবং আরও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ : ডিএমপি ঢাকা ট্রাফিক যানজট

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ