ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেনী জেলা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পুনরায় বহাল হয়েছে জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম।

শুক্রবার (১৯ জুন) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মে ফেনী জেলা যুবদলের কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে কমিটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে ফেনী পৌর শাখার আওতাধীন একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গত ৪ মে ফেনী জেলা যুবদলের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

সে সময় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে ফেনী জেলা যুবদল আবারও পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

ট্যাগ : যুবদল স্থগিতাদেশ

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ