ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান

সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান অগ্রাধিকার আলোচনা নয়, দেশের প্রতিরক্ষা শক্তিশালী করা।

তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাঘায়ি বলেন, “এ মুহূর্তে আমাদের আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। আমরা এখন দেশের প্রতিরক্ষা জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছি।”

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক চাপ ও হামলা চালিয়ে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যাবে বলে যুক্তরাষ্ট্র যে ধারণা করছে, তা প্রত্যাখ্যান করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইরানের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইরানও কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

বাঘায়ি বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মানতে ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না। চুক্তি বাস্তবায়নের শুরু থেকেই ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “একটি সমঝোতা স্মারক পারস্পরিক অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি পক্ষ সেই অঙ্গীকার ভঙ্গ করলে অন্য পক্ষও নিজের দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকতে পারে। আমরা এখন সেই নীতিই অনুসরণ করছি।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকটি যুদ্ধবিরতি বজায় রাখা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের জন্য সীমিত অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে।

বাঘায়ির অভিযোগ, সমঝোতার প্রথম ধারা বাস্তবায়নের সময় থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ করেছে। তেহরানের দাবি, ওয়াশিংটন প্রতিশ্রুত অর্থনৈতিক সুবিধা দেয়নি এবং ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক চাপ ও হামলা শুরু করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার মাধ্যমে সমঝোতা লঙ্ঘন করেছে। ওয়াশিংটন তেহরানকে প্রকাশ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক ঐকমত্য তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেবে। ইরানে হামলা চালানো হলে হামলাকারীদেরও পাল্টা আঘাত সহ্য করতে হবে।

সাম্প্রতিক মার্কিন হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দুই দেশকে সমঝোতায় ফেরানোর চেষ্টা চালালেও এখন পর্যন্ত নতুন আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইসমাইল বাঘায়ি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান অগ্রাধিকার আলোচনা নয়, দেশের প্রতিরক্ষা শক্তিশালী করা।

তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাঘায়ি বলেন, “এ মুহূর্তে আমাদের আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। আমরা এখন দেশের প্রতিরক্ষা জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছি।”

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক চাপ ও হামলা চালিয়ে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যাবে বলে যুক্তরাষ্ট্র যে ধারণা করছে, তা প্রত্যাখ্যান করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইরানের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইরানও কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

বাঘায়ি বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মানতে ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না। চুক্তি বাস্তবায়নের শুরু থেকেই ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “একটি সমঝোতা স্মারক পারস্পরিক অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি পক্ষ সেই অঙ্গীকার ভঙ্গ করলে অন্য পক্ষও নিজের দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকতে পারে। আমরা এখন সেই নীতিই অনুসরণ করছি।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকটি যুদ্ধবিরতি বজায় রাখা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের জন্য সীমিত অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে।

বাঘায়ির অভিযোগ, সমঝোতার প্রথম ধারা বাস্তবায়নের সময় থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ করেছে। তেহরানের দাবি, ওয়াশিংটন প্রতিশ্রুত অর্থনৈতিক সুবিধা দেয়নি এবং ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক চাপ ও হামলা শুরু করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার মাধ্যমে সমঝোতা লঙ্ঘন করেছে। ওয়াশিংটন তেহরানকে প্রকাশ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক ঐকমত্য তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেবে। ইরানে হামলা চালানো হলে হামলাকারীদেরও পাল্টা আঘাত সহ্য করতে হবে।

সাম্প্রতিক মার্কিন হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দুই দেশকে সমঝোতায় ফেরানোর চেষ্টা চালালেও এখন পর্যন্ত নতুন আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ