ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রীর পর এবার ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ চলাকালে সরকারের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় তাঁকে পদ থেকে সরানো হলো।

ফেদোরোভের অপসারণের সিদ্ধান্ত ইউক্রেনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার কিয়েভে প্রেসিডেন্টের দপ্তরের কাছে এক হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন। অনেকেই সরকারের কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফেদোরোভ। তিনি বলেন, দেশের সেবা করতে পারা তাঁর জন্য বড় সম্মানের। দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সামরিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অস্ত্র কেনাকাটায় স্বচ্ছতা আনার চেষ্টা করেছিলেন তিনি।

৩৫ বছর বয়সী ফেদোরোভ ২০২৬ সালের জানুয়ারিতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি দেশটির ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী ছিলেন। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ড্রোন সক্ষমতা বৃদ্ধি এবং স্টারলিংক ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেদোরোভ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর দেন। তাঁর সময়ে ইউক্রেন দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগার ও বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা জোরদার করে।

বিদায়ের দিন ফেদোরোভ দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী সফলভাবে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা খাতে সংস্কার ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামরিক কার্যক্রমের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানান তিনি।

তবে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফেদোরোভের মতবিরোধ ছিল বলে ইউক্রেনীয় সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে সেনা নিয়োগ, সামরিক সংস্কার ও যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর মধ্যে আরও বেশি ঐক্য প্রয়োজন। তবে ফেদোরোভকে সরানোর বিস্তারিত কারণ তিনি প্রকাশ করেননি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কোর নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে পুরো মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কিকে মনোনয়ন দিয়েছেন জেলেনস্কি।

ফেদোরোভের অপসারণে বিরোধী রাজনীতিক, সামরিক কর্মকর্তা ও তাঁর সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউক্রেনের ড্রোন যুদ্ধের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তাও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।

মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলসহ আন্তর্জাতিক মহলের কয়েকজন ব্যক্তি ফেদোরোভকে পদে বহাল রাখতে জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এসব অনুরোধ উপেক্ষা করেই তাঁকে সরানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে বারবার প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন ইউক্রেনের সামরিক নেতৃত্বে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ফেদোরোভ ছিলেন ইউক্রেনের পঞ্চম প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি মিখাইলো ফেদোরোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর পর এবার ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ চলাকালে সরকারের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় তাঁকে পদ থেকে সরানো হলো।

ফেদোরোভের অপসারণের সিদ্ধান্ত ইউক্রেনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার কিয়েভে প্রেসিডেন্টের দপ্তরের কাছে এক হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন। অনেকেই সরকারের কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফেদোরোভ। তিনি বলেন, দেশের সেবা করতে পারা তাঁর জন্য বড় সম্মানের। দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সামরিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অস্ত্র কেনাকাটায় স্বচ্ছতা আনার চেষ্টা করেছিলেন তিনি।

৩৫ বছর বয়সী ফেদোরোভ ২০২৬ সালের জানুয়ারিতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি দেশটির ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী ছিলেন। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ড্রোন সক্ষমতা বৃদ্ধি এবং স্টারলিংক ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেদোরোভ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর দেন। তাঁর সময়ে ইউক্রেন দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগার ও বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা জোরদার করে।

বিদায়ের দিন ফেদোরোভ দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী সফলভাবে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা খাতে সংস্কার ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামরিক কার্যক্রমের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানান তিনি।

তবে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফেদোরোভের মতবিরোধ ছিল বলে ইউক্রেনীয় সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে সেনা নিয়োগ, সামরিক সংস্কার ও যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর মধ্যে আরও বেশি ঐক্য প্রয়োজন। তবে ফেদোরোভকে সরানোর বিস্তারিত কারণ তিনি প্রকাশ করেননি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কোর নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে পুরো মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কিকে মনোনয়ন দিয়েছেন জেলেনস্কি।

ফেদোরোভের অপসারণে বিরোধী রাজনীতিক, সামরিক কর্মকর্তা ও তাঁর সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউক্রেনের ড্রোন যুদ্ধের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তাও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।

মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলসহ আন্তর্জাতিক মহলের কয়েকজন ব্যক্তি ফেদোরোভকে পদে বহাল রাখতে জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এসব অনুরোধ উপেক্ষা করেই তাঁকে সরানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে বারবার প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন ইউক্রেনের সামরিক নেতৃত্বে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ফেদোরোভ ছিলেন ইউক্রেনের পঞ্চম প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: রয়টার্স 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ